শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আর্মি-পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, ভারসাম্য ও সহনশীলতা না থাকলে আর্মি পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে নেপালের নির্বাচনের অভিজ্ঞতা বিনিময়ের সময় তিনি একথা বলেন।

সিইসি বলেন, রাজপথে শক্তি প্রদর্শন করে দেশে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়।এ জন্য রাজনৈতিক দলগুলোকে এসব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।

-এএ