শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে বাড়ানোর প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর খবরে বিতরণ কোম্পানিগুলোও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে এই খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর পর্যন্ত তিনটি কোম্পানি এ প্রস্তাব জমা দেয় বলে বিইআরসির একটি সূত্র নিশ্চিত করেছে।

গত সোমবার পাইকারিতে বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়িয়েছে বিইআরসি। দাম ঘোষণার দিনই গ্রাহক পর্যায়ে বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

গত বুধবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। গড়ে ১৯.৪৪ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আরেকটি বিতরণ প্রতিষ্ঠান গতকাল বিইআরসিতে দাম বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছে বলে বিইআরসি সূত্রে জানা গেছে। ছয়টি বিতরণ কোম্পানির মধ্যে বাকি তিনটিও খুব দ্রুত প্রস্তাব জমা দেবে বলে বিতরণ প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার বিষয়ে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘পাইকারিতে যে হারে দাম বেড়েছে, সেই হারেই খুচরা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে জমা দিয়েছি আমরা। ’

বিইআরসি সূত্রে জানা গেছে, সব বিতরণ কোম্পানি প্রস্তাব দেওয়ার পর তাদের প্রস্তাবে সব তথ্য ও সংযুক্ত প্রমাণাদি ঠিক থাকলে তা আমলে নেবে কমিশন। এরপর একটি কারিগরি মূল্যায়ন কমিটি গঠন করা হবে। কমিটি প্রতিবেদন তৈরির পর সব পক্ষকে নিয়ে গণশুনানি হবে। এরপর গণশুনানি-পরবর্তী কোনো ব্যাখ্যা বা জবাব নেওয়া হতে পারে। এরপর আদেশ ঘোষণা করবে কমিশন। এতে অন্তত এক থেকে দেড় মাস সময় লাগতে পারে।

দেশে বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বিপিডিবি। তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনে গ্রাহক বা খুচরা পর্যায়ে বিতরণ করছে দেশের পাঁচটি কোম্পানি। এগুলো হলো ডিপিডিসি, ডেসকো, আরইবি, নেসকো ও ওজোপাডিকো। বিপিডিবিও পাইকারি বিদ্যুৎ বিক্রির পাশাপাশি দেশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করছে।

গত সোমবার পাইকারিতে বিদ্যুতের দাম প্রতি ইউনিট পাঁচ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে ছয় টাকা ২০ পয়সা হয়েছে, যা আগামী ডিসেম্বর থেকে