শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফুল দোকানে একজন আবেদ যা চেয়েছিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের: হজরত মাতার আল-ওররাক রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, হজরত হারিম বিন হাইয়ান রাহিমাহুল্লাহু তায়ালা হজরত হুমামা রাহিমাহুল্লাহু তায়ালার কাছে এক রাত যাপন করেন। হজরত হুমামা রাহিমাহুল্লাহু তায়ালা পুরো রাত সকাল পর্যন্ত কান্না করে কাটিয়ে দিয়েছেন

সকাল হলে আমি তাঁর কাছে রাতের কান্নার কারণ জানতে চাই। উত্তরে তিনি বলেন, গতরাতে কেয়ামতের দিন তারকাগুলো খসে খসে পড়ে যাওয়ার দৃশ্যের কথা মনে পড়ে যায়, তাই আমি কান্না করেছি।

অন্যদিকে, হজরত হুমামা রাহিমাহুল্লাহু তায়ালা হজরত হারিম বিন হাইয়ান রাহিমাহুল্লাহু তায়ালার কাছে এক রাত যাপন করেন। এই রাতে হজরত হারিম বিন হাইয়ান রাহিমাহুল্লাহু তায়ালা পুরো রাত সকাল পর্যন্ত কান্না করে কাটিয়েছেন।

সকাল হলে, আমি তাঁর কাছে রাতের কান্নার কারণ জানতে চাই। উত্তরে তিনি বলেন, গতরাতে হাশরের ময়দানে লোকজন কবর থেকে ওঠে আল্লাহ তায়ালার সামনে হাজির হওয়ার দৃশ্যটি চোখে ভেসে যায়, তাই আমি কান্না করেছি।

যখন সকাল হলো তখন উভয়ে কামারের দোকানের দিকে পথ চলতে শুরু করলেন। কামররা হাপড়ে কীভাবে ফুঁ দেয় তা দেখার জন্য। তারা দোকানে গিয়ে বসে যান। এবং কান্না শুরু করেন। অবশেষে তারা হাপড়ের দৃশ্য দেখে জাহান্নাম থেকে পরিত্রানের আশ্রয় কামনা করেন।

তারপর তারা উভয়ে ফুল বিক্রেতার কাছে আসলেন। ফুল দোকানের সামনে দাঁড়ান। সেখানে দাঁড়িয়ে তারা উভয়ে আল্লাহ তায়ালার কাছে জান্নাতের কামনা করেন। তারপর তারা আল্লাহ তায়ালার কাছে আরও কিছু দোয়া করেন। দোয়া শেষ করে তারা উভয়ে পৃথক হয়ে যান।

সূত্র: আর-রিক্কাতু ওয়াল বুকা

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ