শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

চীনে বিক্ষোভের পর লকডাউন শিথিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের শীর্ষ কোভিড কর্মকর্তা দেশটির করোনাভাইরাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে গৃহীত কঠোর লকডাউন শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। দেশব্যাপী লকডাউন বন্ধ ও রাজনৈতিক স্বাধীনতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভের পর এ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির সরকার।

চীন সরকারের জিরো কোভিড নীতির বিরুদ্ধে বেইজিং, সাংহাই ও গুয়ানঝোউসহ দেশটির প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এই জিরো কোভিড নীতির অংশ হিসেবে দেশটির জনগণকে গণ-লকডাউন, ক্রমগত করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এমনকি যারা করোনাভাইরাসে সংক্রমিত হয়নি তাদেরকেও জোরপূর্বক স্বাস্থ্য পরীক্ষা করতে ও কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হচ্ছে।

কিন্তু তা সত্ত্বেও কর্তৃপক্ষ এই বিক্ষোভের বিরুদ্ধে কঠোর ‘দমনপীড়নের’ হুঁশিয়ারি দিয়েছে। সেই সাথে চলমান কঠোর লকডাউন শিথিল করারও ইঙ্গিত দিয়েছে।

বুধবার জাতীয় স্বাস্থ্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট সান চুনলান বলেন, ওমিক্রন ধরনটি দুর্বল হয়ে যাচ্ছে এবং টিকাগ্রহণের হারও বৃদ্ধি পেয়েছে।তিনি আরো বলেন, এই নতুন পরিস্থিতিতে নতুন নীতি প্রয়োজন। তিনি তার এই সর্বশেষ বক্তব্যে চলমান জিরো-কোভিড নীতির কথা উল্লেখ না করে এটি শিথিল করার ইঙ্গিত দিয়ে বলেন, এটি খুব শিগগিরই শিথিল করা হতে পারে।

এই কঠোর জিরো কোভিড নীতির কারণে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের দৈনন্দিন জীবন বিঘ্নিত হচ্ছে।

চীনের দক্ষিণাঞ্চলীয় শিল্পাঞ্চল গুয়ানঝোউয়ে মঙ্গলবার রাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর রেকর্ড সংখ্যক ভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও ওই অঞ্চলের সপ্তাহব্যাপী লকডাউন আংশিক শিথিল করার পর চুনলানের এই বক্তব্যটি এলো।

বুধবার নগরীর হাইঝুসহ ১১টি ডিস্ট্রিক্টের সবগুলোর লকডাউন শিথিল করা হয়। হাইঝুতেই সম্প্রতি বিক্ষোভের ঘটনা ঘটে। সূত্র: বাসস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ