শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

রসিক নির্বাচনে মেয়র পদে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ১০ মেয়র প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাচাই-বাছাই শেষে বৈধতা ঘোষণা করা হয়।

যাচাই-বাছাই শেষে সব মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। এর আগে গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ১০ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

বৈধ মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি, লতিফুর রহমান মিলন ও আতাউর জামান বাবু।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী রংপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তবে ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ