মুহাম্মাদ ফরহাদ মোল্লা
খুলনা থেকে>
পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বের ন্যায় বহাল, শিক্ষার সবস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলসহ খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।
গতকাল রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর পাওয়ার হাউজ মোড় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষ করে জেলা প্রশাসক অভিমুখে মটরসাইকেল মিছিল নিয়ে রওয়ানা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন ও জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্রের নিকট প্রদান করেন।
স্মারকলিপি প্রদান ও সমাবেশে উপস্থিত ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খূল ইসলাম বিন হাসান, মোঃ সাইফুল ইসলাম, মাওঃ মাহবুবুল আলম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব শফিউল ইসলাম, আলহাজ্ব জামাল মুন্সী, মোঃ নুরুজ্জামান বাবুল, মাওলানা আব্দুর রাকিব, আলহাজ্ব আকবর আলী পাঠান, মেহেদী হাসান সৈকত, আরিফুর রহমান, ডা: আয়নাল হক, আব্দুস সালাম, মাওলানা মশিউর রহমান, আমজাদ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, গাজী কামাল হোসেন, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, যুগ্ন সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস গাজী, মোঃ আমজাদ হোসেন, মমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেজবাহ, মো শোয়াইব আলম, মোঃ সেলিম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
স্বারকলিপি পূর্ব সমা