রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আমাদের প্রতিযোগিতা হোক জান্নাতের পথে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ফরহাদ মোল্লা,
খুলনা থেকে>

খুলনার দারুল হিকমাহ একাডেমির পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস বলেন, আমরা মুসলমান আমাদের প্রতিযোগিতা হোক জান্নাতের পথে।

আজ শনিবার (১০ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে অবস্থিত একাডেমির প্রাঙ্গনে বার্ষিক পরীক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

দারুল হিকমাহ একাডেমির সার্বিক তত্ত্বাবধায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড.মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক।

সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ ইউসুফ আল- হারুন ও খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। অনুষ্ঠান পরিচালনা করেন দারুল হিকমাহ একাডেমির প্রধান হাফেজ আব্দুল্লাহ ওসামা ও সহকারী শিক্ষক আহমেদ ফেরদাউস।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৮টি বিভাগে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৬ টি ভিন্ন ভিন্ন গ্রুপে ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ