শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নারায়ণগঞ্জে বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়ে থাকা তিশা পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে।

শনিবার (১০ ডিসেম্বর) ভোরে মহাসড়কের কাঁচপুর এলাকায় এই ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি এসএম আবুল কাশেম আজাদ বলেন, ‘কে বা কারা তিশা পরিবহনের বাসে আগুন দিয়েছে। এখনও অপরাধীকে চিহ্নিত করা যায়নি। বাসটি দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় ডাম্পিং করা ছিল। রাতের কোনও এক সময়ে বাসে আগুন দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, কোনেও মাদকাসক্ত ব্যক্তি সিগারেটের আগুন বাসের মধ্যে ফেলেছে। এর থেকে আগুন লাগতে পারে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ