মাওলানা মাহমুদুল হাসান নু'মান:।। ১। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এই বলে, তোমরা নেমে যাও পরস্পরের শত্রু হয়ে। তোমাদের জন্যে পৃথিবীতে বাসস্থান এবং একটি নির্দিষ্ট মেয়াদ (কিয়ামত) পর্যন্ত জীবনোপকরন রয়েছে (৭-২৪)।
অর্থাৎ মানব জীবনের যা কিছু প্রয়োজন সে সবের মূল উপাদান পৃথিবীতে দেয়া আছে। কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত। কাজেই কিছু লোক অধিক সম্পদ কুক্ষিগত করলে অন্যদের উপর এর প্রভাব পড়ে, অভুক্ত থাকতে হয়। যেমন বর্তমান বিশ্বের ৮২ শতাংশ সম্পদ এক শতাংশ মানুষ দখল করে রেখেছে।
ফলে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ দরিদ্র, তার মধ্যে বিশাল একটা অংশ খেতে- পরতে পায় না। কিন্তু এই সম্পদের সুষম বন্টন হলে কোন অভাব থাকত না, কাউকে অভুক্ত থাকতে হতো না। পৃথিবীতে তিনটি মতবাদ আছে- সমাজতন্ত্র ধনতন্ত্র ও ইসলাম। এখন আমরা দেখব সম্পদের সুষম বন্টন ও দারিদ্র বিমোচনে কোন মতবাদ কি বিধান দিয়েছে।
পুঁজিবাদ বলছে সম্পদ উৎপাদনের চারটি উপাদান- ভূমি পুঁজি শ্রম ও উদ্যোক্তা। কাজেই উৎপাদনের আয় এই চারটি উপাদানের মধ্যে বন্টন হবে। অর্থাৎ ভূমির জন্য দেওয়া হবে ভাড়া, পুজির জন্য দেওয়া হবে সুদ, শ্রমিককে দেওয়া হবে মজুরি।
তারপর অবশিষ্ট যা থাকবে তাই হল উদ্যোক্তার মুনাফা। এক্ষেত্রে ভাড়া সুদ ও শ্রমিকের বেতন নির্ধারিত হবে যোগান ও চাহিদার ভিত্তিতে। অর্থাৎ চাহিদার চেয়ে শ্রমিক কম থাকলে তার মজুরি বেশি হবে আর শ্রমিক বেশি থাকলে মজুরি কম হবে। তাতে শ্রমিকের মৌলিক চাহিদা পূরণ হলো কিনা মালিকের তা দেখার বিষয় নয়। শ্রমিকের যেহেতু শ্রম শক্তি বিক্রয় ব্যতীত জীবিকার অন্য কোন অবলম্বন নাই বিধায় মালিক ইচ্ছা অনুযায়ী কম বেতনে অধিক সময় যেমন ষোল ঘন্টা বা ১৮ ঘন্টা কাজ আদায় করে নিতে পারে, এটা পুঁজিবাদের দৃষ্টিতে জায়েজ। পুঁজিবাদ শুধু উক্ত চারটি উপাদানে আয় বন্টন করে। এর বাইরে দরিদ্র দুর্বল সর্বহারা বিকলাঙ্গ প্রতিবন্ধী ইয়াতিম বিধবা বৃদ্ধ ইত্যাদি অসহায় জনগোষ্ঠী সম্পর্কে একটি কথাও বলে না বা তাদের সাহায্য সহযোগিতার উৎসাহ দেয় না।
সমাজতন্ত্রঃ সমাজতন্ত্রের একমাত্র লক্ষ্য হলো উদ্বৃত্ত মূল্যতত্ত্ব। অর্থাৎ শ্রমিক যে মূল্য উৎপাদন করল তার একাংশে বেতন দিয়ে বাকিটা মালিক ভক্ষণ করলো, এটাই উদ্বৃত্ত মূল্য। মালিক যাতে শ্রমিকের উৎপাদিত মূল্য ভক্ষণ করতে না পারে, শোষণ করতে না পারে তার জন্য সমাজতন্ত্রের দা