রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জামিয়া আরবিয়া গোরকঘাটা’র বার্ষিক মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার দুইদিন দিনব্যাপী বার্ষিক সভার আয়োজন করা হয়েছে। যা আগামীকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ও বুধবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাদ ফজর থেকে জামিয়া ময়দানে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৷ সভায় ২০২২ শিক্ষাবর্ষে হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারে ফজিলত (বিশেষ সম্মাননা পাগড়ী) প্রদান করা হবে।

সভায় আলোচনা করবেন, জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারির মহা-পরিচালক আল্লামা ইয়াহিয়াহ, জামিয়া বাবুনগর এর মহা-পরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরি, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহা-পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, হাফেজ মাওলানা ফরিদ আহমদ আনসারি, মাওলানা ছৈয়দুল আলম আরমানি, মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা মুস্তফা বিন নূরী, হাফেজ মাওলানা নুরুল কাদের শাকের, মাওলানা আবদুল্লাহ আল-মারুফ ও মাওলানা নেছারুল হক প্রমূখ।

ইতোমধ্যে সভা পূর্ব যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জামিয়ার পরিচালক মাওলানা আবদুল মুনঈম আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেছেন৷ সভা সফল করার জন্য স্ববান্ধব উপস্থিতি কামনা করেছেন, জামিয়ার পরিচালক মাওলানা আবদুল মুনঈম ও নির্বাহী পরিচালক মাওলানা শামসুল আলম (জাদীদ)।

পুরা বছর ধরে বার্ষিক সভার অপেক্ষা করে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের মধ্যে বিরাজ করে আনন্দঘন পরিবেশ। বার্ষিক সভার মেহমানদের আপ্যায়নে নিজেদের শ্রম, মেধাকে বিলিয়ে দেয় মাদরাসা কতৃপক্ষ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ