রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঘাটাইলে ট্রাকচাপায় ২ স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র আরোহী নিহত হয়েছে। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা সিয়াম (১৮) নামে আরও এক স্কুলছাত্র মারাত্মক আহত হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান(১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)। নিহত দুই স্কুলছাত্র বাবা-মায়ের একমাত্র সন্তান বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে বেড়াতে যায়। বেড়ানো শেষ করে ঘাটাইল আসার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে সাকিব হাসান ও সুমন মিয়া মারা যান।

পুলিশ জানায়, সিয়ামকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তারা সবাই ঘাটাইল সরকারি গণ উচ্চ বিদ্যালয়র ১০ম শ্রেণির ছাত্র।

দুই স্কুলছাত্রের অকাল মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শত শত লোকজন ঘাটাইল হাসপাতালে ভিড় জমায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ