শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ডিসেম্বরের শেষে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিমালয়-কাঞ্চনজঙ্ঘা কাছাকাছি থাকায় উত্তরের জেলা পঞ্চগড়ে আগেই শীত নামে। তবে দিনি দিন তাপমাত্রা কমে গিয়ে বেড়েছে শীতের প্রকোপ। একই সাথে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায়। ইতোমধ্যে জেলাটিতে হেমন্তের শেষের দিকে তাপমাত্রা কমে গিয়ে ১১ ডিগ্রির ঘরে নেমে এসেছে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় ১২ দশমিক ৭ ডিগ্রি এবং সকাল ৯টা সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি।

আবহাওয়া অফিস সূত্র থেকে জানা গেছে, দিনের বেলাতেও তাপমাত্রা কমে গিয়ে ২৬ থেকে ২৭ ডিগ্রিতে ওঠানামা করছে সপ্তাহজুড়ে। জেলাটিতে কয়েক দিন ধরে হিমেল বাতাস বইছে। এতে শীতের প্রকোপ বেড়ে যায়। সকালের দিকে ঘন কুয়াশার দেখা মেলে। তখন ফসলের মাঠসহ চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকে। গ্রামাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা এবং শীতের তীব্রতা বেশি থাকে। তবে গত কয়েক দিন কুয়াশার স্থায়িত্ব কম হলেও আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত কুয়াশায় ঢেকে আছে চারদিক। সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়।

এদিকে দিনে-রাতে তাপমাত্রা বাড়ার কারণে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন শীতজনিত রোগ। জ্বর, সর্দি, কাঁশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। এদের মধ্যে বেশির ভাগই শিশু।

তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, ডিসেম্বরের শেষে তাপমাত্রা আরও কমবে এবং মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ