সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় অপরাধ সংঘটিত হচ্ছে: পীর সাহেব চরমোনাই রিমান্ড শেষে এমপি নজরুল কারাগারে  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে সরকারের জরুরি বার্তা জামায়াত থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন প্রকৌশলী ‘কাদিয়ানিদের সম্মেলনে ইহুদিদের ঢল বিশ্ব মুসলিমের জন্য গুরুতর সংকেত’ মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ জাতীয় প্রেক্ষাপটে কওমি ধারা: বিভেদ পেরিয়ে ঐক্যের পথে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

হজরত উমাইমাহ বিনতে সাবিহ রা.: আবু হুরায়রা রা. এর মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আল নোমান।।

নাম ও বংশপরিচয়: তাঁর নাম উমাইমাহ। পিতার নাম সাবিহ বা সাফিহ বিন হারেস।

ইসলাম গ্রহণ: তিনি সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি হজরত আবু হুরায়রা রা. এর মাতা ছিলেন। আবু হুরায়রা রা. তাঁর মাকে খুব ভালবাসতেন। তিনি ইসলাম গ্রহণ করে নিলেও তাঁর মা ইসলাম গ্রহণ করা থেকে বিরত ছিলেন।

একদিন তাঁর মা রাসুলুল্লাহ সা. কে গালমন্দ করলে আবু হুরায়রা রা. রাগে-দুঃখে কাঁদতে কাঁদতে রাসুলুল্লাহ সা. এর কাছে গিয়ে অভিযোগ করেন।

তারপর রাসুলুল্লাহ সা. কে তার মায়ের জন্য দোয়া করতে বলেন। রাসুলুল্লাহ সা. এর দোয়ার বরকতে পরিবর্তন ঘটে যায়। তিনি বাড়িতে এসে দেখেন তার মা গোসল করে কাপড় পরিবর্তন করে বসে আছেন।

আবু হুরায়রা রা. বাড়িতে ফিরতেই তার মা তাকে কালেমা পড়িয়ে দিতে বললেন। আবু হুরায়রা রা. মায়ের এই পরিবর্তন দেখে খুশিতে আত্মহারা হলেন। রাসুলুল্লাহ সা. এর কাছে তার মায়ের ইসলাম গ্রহণের খবর জানানো হলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন।

সন্তানসন্ততি: তায়া সন্তানদের মাঝে আবু হুরায়রা রা. সবচেয়ে বেশি প্রসিদ্ধ।

ইন্তেকাল: এ ব্যাপারে জানা যায়না।

সূত্র: সহিহ মুসলিম

-এটি