বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

খেয়ালে বেখেয়ালে বান্দার হক নষ্ট করা অন্যায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ: যে সব ‘শব্দ’ কষ্টদেয় মানুষকে ইস! খেয়ালে বেখেয়ালে আমরা অপরের জন্য কতইনা কষ্টের কারন হই ভেবে দেখুন!

এক. ঠাস্ ঠাস্ শব্দ মসজিদের দরজায়, নামাজ শেষ বেরোচ্ছি আর হাতের জুতা ফেলছি, আমার কিছু মনে না হলেও যিনি ভেতরে আছেন তিনি যদি আপনি নিজে হতেন তাহলে বুঝতেন! অথবা জুতা ঘষে হাটা! অপরের জন্য কতইনা বিরক্তিকর তা!

দুই. অনেক কষ্টে মা বাচ্চাকে ঘুম পারিয়েছেন, অসুস্থ, বয়স্ক মানুষ আছেন, আপনি চেয়ার বা কিছু টানছেন, ধুপধাপ কিছু ফেলছেন, নিচ তলায় না থাকলে বা আপনার উপরে টানা না হলে বুঝবেন না কত্ত কষ্ট!

তিন. পুরো মহল্লা জানল হ্যা! আপনি দরজা লাগালেন!! ধাম করে মেরে দিলেন! ইচ্ছাকৃত না হলেও অনেকটা বেখেয়ালে প্রতিটা দিন কতবার মানুষের বদ্দোয়ার কারন যে আমরা হচ্ছি!! অনেক সময় দরজা খারাপের ঘাড়ে দোষ দিয়েও পার নিচ্ছি!

চার. গভীর রাত্রে বা যেখানে সেখানে গাড়ির হর্ণ বাজানোর কষ্ট গাড়ির ভেতরে থেকে টের পাওয়া যায়না বাহিরের মানুষের বদ দোয়া হয়ে যায় অটো! ইসলামে এই আপাত ছোট বিষয়কেই " হাক্কুল ইবাদ" বলে বার বার সতর্ক করা হয়েছে।আসুন আমরা নিজে সতর্ক হই, অপরকে কষ্ট না দেই।।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ