রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তীব্র শীতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গত তিনদিন ধরে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। প্রতিদিন রাতভর কুয়াশা ও ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে অস্বস্তি।

ভোর থেকে ঘন কুয়াশায় ছেঁয়ে যায় গোটা জনপদ। সকাল পেরিয়ে গেলেও সূর্যের মুখ দেখা যায়না। এ অবস্থায় জেলার সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন পড়েছেন বিপাকে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় অনেক যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করে। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও ছিন্নমূল লোকজন।

সদর উপজেলার ধরলা নদী পাড়ের বাসিন্দারা জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে ঘর থেকে গত দু’দিন ধরে বের হতে পারছিনা। কুয়াশায় রাস্তাঘাট কিছুই দেখা যায়না। কাজে যেতে না পারায় আমরা দিনমজুররা মারাত্বক সংকটে পড়েছি।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায়, শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, যা গতদিনের চেয়ে আরও অনেকটা কমেছে। তবে এ তাপমাত্রা পর্যায়ক্রমে আরও কমবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ