শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইতালিতে হিজাব পরায় বাংলাদেশি নারীকে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইতালিতে হিজাব ব্যবহার করায় মারধরের শিকার হয়েছেন এক বাংলাদেশি নারী। এ ঘটনায় দেশটিতে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি।

স্থানীয় থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। স্থানীয় গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার হলে,এতে টনক নড়ে প্রশাসন ও জনমনে।

২৯ বছর বয়সী দুই সন্তানের মা সানোয়ারা বেগম। সম্প্রতি সানোয়ারা বেগম দুই শিশু সন্তান ও তার বৃদ্ধ বাবাকে সঙ্গে নিয়ে ভেনিসের মেসরে শহর থেকে মারঘেরা শহরে ফুফুর বাসায় বেড়াতে যান। ফুফুর বাসার কাছাকাছি পৌঁছানোর পর তিনজন ইতালীয় মহিলা তার নিকাব পরা নিয়ে সমালোচনায় মুখর হয়ে ওঠে। এ সময় সানোয়ারা প্রতিবাদ করলে তিন মহিলা তাকে এলোপাতাড়ি আঘাত করেন এবং তার নিকাব ছিড়ে টুকরো টুকরো করে ফেলেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিরা সানোয়ারাকে হাসপাতালে ভর্তি করান এবং ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়েছেন। ঘটনাটি ইতালির ভেনিস শহরে বসবাসরত প্রায় বিশ হাজার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এছাড়া ইতালির বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিরা এ ঘটনার বিচার দাবি করেন।

ইতালিতে প্রায় ২৮ লক্ষাধিক মুসলিমের বসবাস। ইতালির আইনে হিজাব ব্যবহার করা কোনো অপরাধ নয়। ঘটনাটি গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে প্রচার ও প্রকাশের জন্য গতকাল রোববার সকাল ১০টায় একটি মৌন মিছিলের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা।

মিছিলটি ভেনিস শহরের মেস্ত্রে ট্রেইন স্টেশন থেকে শুরু করে মেস্ত্রে কইন মার্কেটের সামনে এসে এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ মিছিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনেকেই উপস্থিত থেকে এই ঘৃণ্য নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গত ১৫ বছর ধরে ইতালিতে বসবাস করছেন সানোয়ারা বেগম। বাবা-মায়ের সঙ্গে ১৪ বছর বয়সে ইতালি আসেন তিনি। ইতালীয় টেকনিক্যাল স্কুল থেকে পড়ালেখা শেষ করে বিয়ে করেন ইতালি প্রবাসী আরিফুর রহমানকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ