শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

৯ সন্তান একসঙ্গে জন্ম দিয়ে গিনেস বুকে মরক্কোর হালিমা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একইসঙ্গে ৯টি সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মরক্কোর হালিমা। তার স্বামীর নাম আবদেরল কাদের আরবি।

গতকাল মঙ্গলবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ছবিসহ তার নাম ঘোষণা করেছে।

৯ সন্তানের মধ্যে ৫টি শিশুকন্যা। তাদের নাম, আদামা, ওমু, হাওয়া, কাদিদিয়া, ফতুমা এবং চারটি শিশুপুত্র- ওমর, এলহাদজি, বাহ ও মোহাম্মদ (ষষ্ঠ)। এদের বাবা মায়ের নাম আবদেরল কাদের আরবি এবং হালিমা।

গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রথম ননুপ্লেটস (একসঙ্গে একই গর্ভ থেকে ভূমিষ্ঠ নয় সন্তন) বা নবমজের জন্ম হল, যেখানে মা এবং শিশুরা জীবিত আছে। গিনেসের রেকর্ড অনুযায়ী, এর আগে কোনো ননুপ্লেটস কয়েক ঘন্টার বেশি বাঁচেনি। তাই ননুপ্লেটসের জন্ম একটি অত্যন্ত বিরল ঘটনা।

মরক্কোর বাসিন্দা হালিমা সিজে গত ২০২১ সালের ৪মে জন্ম দেন নয় সন্তানের। তবে তার গর্ভে যে ৯টি সন্তান বড় হচ্ছে সে কথা তিনি নিজেও জানতেন না।হালিমা এবং চিকিৎসকেরা ভেবেছিলেন তিনি সাতটি সন্তানের জন্ম দেবেন। কিন্তু অস্ত্রোপচারের টেবিলে জানা যায় সাতটি সন্তান নয়, ৯টি সন্তানের জন্ম দিতে চলেছেন হালিমা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ