মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ইসলামী ঐক্যজোট-জমিয়তসহ ১২ দলের নতুন জোট ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের গতি ও ব্যাপ্তি বাড়াতে ২০-দলীয় জোট ভেঙে বিএনপি’র সমমনা ১২টি দল মিলে ‘১২–দলীয় জোট’ গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।

এ জোটে ইসলামি রাজনৈতিক দলগুলোর মধ্যে ২টি ইসলামি দল-মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম ও মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটও  রয়েছে।

১২ দলীয় এই জোটে অন্য দলগুলো হচ্ছে- মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কেএম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এলডিপি (একাংশ), এডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, এডভোকেট আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা, একাংশ)। জোটের একাধিক নেতা জানান, যুগপৎ আন্দোলন বেগবান করতে ঐক্যবদ্ধ হয়েছে ১২টি রাজনৈতিক দল।

সূত্র জানায়, ১২ দলীয় জোটের আত্মপ্রকাশের পরবর্তীতে নতুন কর্মসূচি দেবেন জোটের নেতারা। একই সঙ্গে যুগপৎ আন্দোলন বাস্তবায়ন করতে আগামী দু’-একদিনের মধ্যেই বিএনপি’র সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক হবে। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করবে নতুন এই জোট। এদিকে আগামী সপ্তাহে ‘নাগরিক মঞ্চ’ নামে নতুন আরেকটি জোট আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে। ৭টি দল এরই মধ্যে তাদের জোটের বিষয়ে কয়েক দফা বৈঠক করেছে।

আরএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ