মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারে লেগুনা-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। এদেরকে  সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার কলমা আঞ্চলিক সড়কের কলমার ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফজলুল করিম (৪০), নাসির (৪০) ও ফাহিম (২১)। তারা সবাই সাভারের আল-মুসলিম পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে সাভারের ওই এলাকায় লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোট ৯ জন আহত হলে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

ইউসুফ আলী বলেন, ৯ জনকে হাসপাতালে আনা হয়। এদের তিনজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। আমরা রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ