শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হাজিদের উন্নত সেবা দেয়ায় পুরস্কার পেল হারামাইন শরিফাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ ‘আর রিয়াসাহ আল-আম্মাহ’ মানসম্মত সেবার জন্য কিং আবদুল আজিজ অ্যাওয়ার্ড পেয়েছে। সৌদি আরবের সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করে প্রতিষ্ঠানটি।

প্রাতিষ্ঠানিক মানের অগ্রগতিতে উৎসাহ দিতে এই পুরস্কার দেওয়া হয়। গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে কিং আব্দুল আজিজ কোয়ালিটি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ উন্নত সেবার জন্য পুরস্কারজয়ী ১৫টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা দেয়।

তাতে সৌদি অর্গানাইজেশন ফর স্ট্যান্ডাডারাইজেশন, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটির গভর্নর ড. সাআদ বিন উসমান আল-কাসাবি জানিয়েছেন, পুরস্কারের ষষ্ঠ পর্বে প্রায় তিন শ প্রতিষ্ঠান আবেদন করেছে, যার মধ্যে ৯৬টি প্রতিষ্ঠান পুরস্কারে শর্তাবলি ও মানদণ্ড পূরণ করতে পারে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টি সরকারি, তিনটি বেসরকারি এবং দুটি অলাভজনক প্রতিষ্ঠান মানসম্মত সেবার জন্য পুরস্কার লাভ করে। এর মধ্যে দেশটির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বর্ণ পদক লাভ করে।

তা ছাড়া মানবসম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং পৌরসভা, গ্রামীণ ও আবাসন বিষয়ক মন্ত্রণালয় রোপ্য পদক লাভ করে। এদিকে মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে সৌদি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ড স্বর্ণ পদক লাভ করে এবং রৌপ্য পদক লাভ করে কো-অপরেটিভ হেলথ ইনস্যুরেন্স কাউন্সিল, সোস্যাল ডেভেলপম্যান্ট ব্যাংক ও দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মসকো অ্যান্ড দ্য প্রফেটস মসকো।

সৌদি ভিশন-২০৩০-এর লক্ষ্যগুলোর অংশ হিসেবে জেনারেল প্রেসিডেন্সি বিভাগের উন্নয়ন পরিকল্পনা-২০২৪ বাস্তবায়নে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আগত মুসল্লিদের জন্য সর্বোচ্চ মানের সেবা প্রদান করা হয়।

কিং আবদুল আজিজ কোয়ালিটি অ্যাওয়ার্ড সৌদি আরবের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা এবং অলাভজনক প্রতিষ্ঠানের সেবার মানের ওপর ভিত্তি করে পুরস্কার প্রদান করে থাকে। ১৯৯৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর বিভিন্ন ক্যাটগরিতে এই পুরস্কার দিয়ে আসছে। সূত্র: সৌদি প্রেস এজেন্সি ও হারামাইন ওয়েবসাইট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ