শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আব্দুর রশিদ আরেফিন (৫১) নামে এক কর্মী নিহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে।

২৪ ডিসেম্বর, শনিবার দুপুরে জেলায় গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। এ সময় পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা।

এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা জানিয়েছে, দুপুরে গণমিছিল কর্মসূচি পালন করতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর সড়কে মিছিল নিয়ে বের হওয়ার সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া। বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে দফায় দফায় কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে। এতে আমাদের আবদুর রশিদ আরেফিন নামের একজন মারা গেছেন। এ ছাড়া আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তৌফিক আহমেদ বলেন, আবদুর রশিদ আরেফিন নামের ওই ব্যক্তিকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি। তিনি কীভাবে বা কী কারণে মারা গেছেন, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিলের জন্য সড়কে জড়ো হয়েছিলেন। আমরা তাদের সড়ক ছেড়ে দিতে বলি। কিন্তু তারা সরে না গিয়ে সড়ক বন্ধ করে দেয়। তাদের সরাতে গেলে এ সংঘর্ষ শুরু হয়। তবে কেউ মারা যাওয়ার বিষয়টি আমরা জানি না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ