মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সন্তান বিক্রির সময় বাবা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সদ্য ভূমিষ্ঠ ছেলেকে এক লাখ টাকায় বিক্রির সময় বাবা আদর আলীকে আটক করেছেন আনসার সদস্যরা। আজ শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের বাগান গেট থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, সদ্য ভূমিষ্ঠ হওয়া এক ছেলে সন্তানকে তার বাবা বাইরে নিয়ে যাচ্ছিলেন। হাসপাতালের নিয়ম হচ্ছে, নতুন বাচ্চা নিয়ে কেউ বাইরে যেতে চাইলে গেটে থাকা আনসারদের কাছে হাসপাতাল থেকে দেওয়া ছাড়পত্র জমা দিতে হবে। তবে আদর আলী ছেলেকে নিয়ে বাইরে যাওয়ার সময় ছাড়পত্র দেখাতে পারেননি।

ঢাকা মেডিকেল আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, আদর আলী ছেলেকে নিয়ে বাইরে যাওয়ার সময় ছাড়পত্র দেখাতে পারেননি। আমরা চ্যালেঞ্জ করলে তিনি বাচ্চাকে এক লাখ টাকায় বিক্রির জন্য বাইরে নিয়ে যাচ্ছেন বলে স্বীকার করেন। পরে আমরা তাকে প্রশাসনিক ব্লকে নিয়েছি। তিনি এবং তার সন্তান সেখানেই আছেন।

আদর আলী বলেন, বাচ্চাটাকে এক লাখ টাকায় বিক্রি করতে চেয়েছিলাম। যাদের কাছে বাচ্চাকে দিতাম তাদের কোনো সন্তান নেই। তাদের সঙ্গে আমার অতটা যোগাযোগও নেই।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, সন্তানকে বিক্রির জন্য হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় আমাদের লোকজন আদর আলীকে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ