মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আমিন আমিন ধ্বনিতে শেষ হলো চরমোনাইয়ের কুড়িগ্রামের ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে সৈয়দ ফজলুল করিম রহ. জামিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে শুরু হওয়া তিন দিনের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে।

আজ রোববার (২৫ ডিসেম্বর) সকালে এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে আয়োজিত এ ইজতেমায় দেশ ও জাতির শান্তি ও সম্মৃদ্ধি কামনা করে সকাল ৯টায় মুনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এসময় আগত মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়।

মুনাজাত পূর্ব বয়ানে চরমোনাই পীর বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না, আল্লাহ তা’আলাই সকল ক্ষমতার উৎস। এই বিশ্বাস সকল মুসলিমকেই লালন করতে হবে। এর আগে গত বৃহস্পতিবার সকালে লাখো মুসল্লিদের অংশগ্রহণে শুরু হওয়া তিন দিনের এ ইজতেমায় উদ্বোধনী বয়ান করেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লী, সাংবাদিকবৃন্দ, ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সকল সদস্য, এলাকাবাসীসহ নিপীড়িত বিশ্বের সকল মুসলমানদের জন্য মাগফিরাত কামনা করেন। এর আগে শুক্রবার বৃহত্তর জুমার নামাজে খুৎবা ও নামাজে ইমামতি করেন চরমোনাই পীরের ছোট ভাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।

নাগেশ্বরী উপজেলা থেকে আসা হাফিজুর রহমান নামের এক মুসল্লী বলেন, আমি গত বৃহস্পতিবার ইজতেমা ময়দানে আসি। এখানে তিনদিন ধরে ছিলাম। লাখ লাখ মানুষ এসেছে এখানে। আজ সকালে আখিরি মুনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা শেষ হলো। আমি প্রতি বছর ইজতেমায় আসি এবারেও আসছি।

সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, লাখো মানুষের উপস্থিতিতে ফজরের নামাজ আদায় করা হয়।

সকাল ৯টার দিকে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়। চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মোনাজাতে নেতৃত্ব দেন। দোয়ায় বিশ্ব মানবতার কল্যান কামনা করে আল্লাহর সহায়তা ও রহমত প্রার্থনা করা হয়।

এ ছাড়াও তিনদিনব্যাপী বয়ানে আরও অংশ নেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, নও মুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী রেজাউল করীম আবরার, রংপুর বিভাগীয় মুজাহিদ কমিটির সদস্য জয়নুল আবেদীন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ