বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

বাংলাদেশে আসলেন নদওয়াতুল উলামা লাখনৌ সিনিয়র মুহাদ্দিস মুফতি মুহাম্মদ যায়েদ মাজাহেরী নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। বাংলাদেশে আসলেন হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী'র জ্ঞান-বিজ্ঞান ও দর্শনের বিশিষ্ট গবেষক, সিনিয়র মুহাদ্দিস ও মুফতি দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌ মাওলানা মুফতি মুহাম্মদ যায়েদ মাজাহেরী নদভী।

গতকাল শনিবার ২৪ডিসেম্বর বিকালে ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ। বাদ মাগরিব উত্তরায় ১৪ নং সেক্টর মাঠে ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন। রাত্রিযাপন মাদরাসাতুল হুদা বাসাবোতে।

২৫ ডিসেম্বর রবিবার সকালে মাওলানা মাহফুজুল হকের বাসায় নাস্তা এবং ৯:০০ টায় জামিয়া আজিজিয়ার উলামা তালাবার উদ্দেশ্যে বয়ান।
দুপুর ১২:০০ টায় ফরিদাবাদ মাদরাসার ইফতা ও সকল তাখাস্সুস বিভাগের ছাত্রদের উদ্দেশ্যে 'মুহাজারা' পেশ।

বাদ যহোর মাদরাসা মসজিদে আম বয়ান। বাদ আছর জামিয়া ইসলামিয়া লালমাটিয়ায় উলামা তালাবার উদ্দেশ্যে বয়ান। রাতে ধানমন্ডিস্থ হাফেজ কমর সাহেবের বাসায় রাতের খাবার। বাসাবোস্থ মাদরাসাতুল হুদায় রাত্রিযাপন।

সোমবার সকালে ডাক্তার শাহাবুদ্দিনের বাসায় নাস্তা ও বয়ান। অতঃপর ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা এবং ময়মনসিংহ শহরস্থ জামিয়া আরাবিয়া মাখজানুল উলুমে উলামা তালাবার উদ্দেশ্যে বয়ান। বিকেলে ভালুকাস্থ মাদরাসাতুল হুদা ভালুকা শাখার বার্ষিক ইসলামী সম্মেলনে অংশগ্রহণ ও প্রধান মেহমান হিসেবে বয়ান।

মঙ্গলবার বাদ ফজর জামিয়া রশিদিয়া ফেনীর উদ্দেশ্যে রওনা। বাদ যহোর উলামা তালাবার উদ্দেশ্য বয়ান পেশ। বাদ আছর হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা ও জামিয়া হুসাইনিয়া শায়েস্তাগঞ্জের ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে অংশগ্রহণ ও বয়ান এবং সেখানে রাত্রিযাপন।

বুধবার সকালে শ্রীমঙ্গলস্থ তালিমুদ্দীনের প্রোগ্রামে অংশগ্রহণ। ঢাকায় ফেরার পথে মুন্সীগঞ্জ দেওভোগ মাদরাসার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ও বয়ান। অতঃপর মাদরাসাতুল হুদা বাসাবোতে রাত্রিযাপন।

বৃহস্পতিবার সকালে মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া ও মাদসাতুল মাদীনা জিয়ারত এবং মুফতি মুহাম্মদ আবদুল মালিক সাহেব ও মাওলানা আবু তাহের মেসবাহ আদীব সাহেব হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ। বাদ যহোর খিলগাঁওস্থ খিদমাহ হসপিটাল পরিদর্শন।

বাদ আছর থেকে মাদরাসাতুল হুদা বাসাবোতে অনুষ্ঠিত ' হজরত থানবী আওর মাসলাকে রাহে ই'তেদাল' দ্বীনের সকল ক্ষেত্রে হজরত থানবী'র মধ্যপন্থারীতি অবলম্বন শীর্ষক আলোচনাসভায় অংশগ্রহণ প্রবন্ধপাঠ ও প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ এবং সেখানে রাত্রিযাপন।

শুক্রবার বাদ ফজর টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠস্থ টিনশেট মসজিদে সাথীদের উদ্দেশ্যে বয়ান। সকাল ৯:০০ টায় বাসাবোস্থ মারকাযুত তালীম ওয়াত তারবিয়া লিল বানাত এ মাস্তুরাতের উদ্দেশ্যে বয়ান। বিমানবন্দরস্থ মাদরাসা বাবুস সালামে জুমা আদায় ও মেহমানদারি গ্রহণ। বিকেল ৪:৪৫ মিনিট এর ফ্লাইটে হিন্দুস্থানের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ