মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

বিএনপি ও জাপা ক্ষমতায় থেকে নিজেদের ভাগ্য গড়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থেকে বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) নিজেদের ভাগ্য গড়েছে। তারা বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি।

আজ রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিভিন্ন সময় তারা দাবি করে যে, অনেক বছর ক্ষমতায় থেকেছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে ক্ষমতায় থেকে তারা নিজেদের ভাগ্য গড়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি। জনগণের ভাগ্য গড়া আওয়ামী লীগের কাজ। আমরা সেই কাজটাই করছি। মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের বড় শক্তি। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংগঠন মাটি ও মানুষ থেকে গড়ে ওঠা। বিএনপি ও জাতীয় পার্টি তো গড়ে উঠেছে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে। ক্ষমতা দখলকারী মিলিটারি শাসকের পকেট থেকে এরা বের হয়ে এসেছে, এরা ভাসমান, কাজেই জনগণের প্রতি এদের দায়িত্ব নেই।

তিনি বলেন, অনেক বড় বড় দেশ আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছে। তারা কখনও আমাদের স্বাধীনতা পছন্দ করবে না। কিন্তু জনগণকে যদি সঠিক পথে রাখতে পারি তবে বাংলাদেশের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।

এ সময় গণভবনে টানা দশমবারের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।

-এসআর