বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেমা অর্পার ইসলাম গ্রহণ ও দুটি কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জিয়াউর রহমান: ইসলাম গ্রহণ করার পরও বাবা-মার সাথে যোগাযোগ রক্ষা করা ইসলামে অনুমোদিত৷ ভিন্ন ধর্মাবলম্বী হলেও তাদের সাথে সদাচরণ করতে ইসলাম উৎসাহিত করেছে৷

এমনকি ইসলাম গ্রহণকারী সন্তানের ভিন্ন ধর্মাবলম্বী পিতা-মাতাকে তার 'পিতা-মাতা'র স্বীকৃতি ও মর্যাদা দিয়েছে৷ যদিও আল্লাহর হুকুমবিরোধি কোনো হুকুম মানার অনুমতি নেই৷

সুতরাং ফাতেমা অর্পার বাবা-মা তাদের সন্তানকে চিরতরে হারিয়ে ফেলছেন এই আশঙ্কা করার কোনো অর্থ নেই৷ এটা তাদের বোঝানো উচিত৷ জোরজবরদস্তি করে ধর্ম গ্রহণও করানো যায় না৷ বুঝে-শুনে ধর্ম ত্যাগ করতে চাইলে জোর করে রাখাও যায় না৷

এদেশে অসংখ্য মুসলিম নর-নারীকে ভুলভাল বুঝিয়ে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে যে সংবিধান ও আইনের সুযোগে ধর্মান্তরিত করা হচ্ছে, সে আইনেই ফাতেমা অর্পা ইসলাম গ্রহণ করেছে৷ এবং সে আইনই তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে৷

সুতরাং ফাতেমা অর্পাকে স্বাধীনভাবে তার ধর্ম পালনের ব্যবস্থা ও নিরাপত্তা দেয়া রাষ্ট্রের আইনগত দায়িত্ব৷ অন্য সকলের তার পক্ষে থাকা ও নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করা নৈতিক ও ঈমানী দায়িত্ব৷

নিঃসন্দেহে নতুন হেদায়াতপ্রাপ্ত ইসলাম গ্রহণকারী ভাই-বোনেরা আমরা গোনাহগার মুসলিমদের চাইতে উত্তম৷ কেননা ইসলাম গ্রহণ করার পর তাদের পেছনের সকল গোনাহ মাফ হয়ে গেছে৷ এমন নিষ্পাপ বান্দা-বান্দি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়৷

অনেক ঝড়-ঝাপ্টা, কুরবানি ও পরীক্ষার পর রয়েছে তাদের জন্য মহা সুসংবাদ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ