শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সামরিক আদালতে অং সান সু চিকে আরও সাত বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারের একটি সামরিক আদালত অং সান সু চিকে আরও সাত বছরের কারাদণ্ড দিয়েছে। এ নিয়ে মোট ৩৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হলো তাঁর বিরুদ্ধে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক এই নেত্রীকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তখন থেকেই ১৯টি অভিযোগে তার বিচার চলছে; যাকে মানবাধিকার সংস্থাগুলো বলছে প্রহসন।

গত সপ্তাহেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার মুক্তির দাবি জানিয়েছে।

শুক্রবার চূড়ান্ত পাঁচটি অভিযোগে সু চিকে এই সাজা দেওয়া হয়। দেশটির আদালত অং সান সু চিকে তার সরকারের একজন মন্ত্রীর জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়ার বিষয়ে আইন না মানায় দোষী সাব্যস্ত করে।

সু চিকে আরও ১৪টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোভিড নিরাপত্তা নিয়ম না মানা, ওয়াকিটকি আমদানিতে অনিয়ম এবং রাষ্ট্রীয় নিরাপত্তা আইন না মানার মতো অভিযোগ।

জনতা ও গণমাধ্যমের অনুপস্থিতিতে রুদ্ধদ্বার কক্ষে সু চির বিচার অনুষ্ঠিত হয় এমনকি তার আইনজীবীকেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে। তবে অং সান সু চি তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

নোবেল পুরস্কারজয়ী ৭৭ বছর বয়সী মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক অং সান সু চি বেশিরভাগ সময় গৃহবন্দি হিসেবে পার করেছেন।

মিয়ানমারের একটি বেসরকারি সংস্থার হিসাব অনুযায়ী, সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে সু চি ও তার দলের সদস্যসহ ১৬,৬০০ লোককে গ্রেপ্তার করা হয় এবং এর মধ্যে ১৩ হাজারেরও বেশি মানুষ এখনও কারাবন্দি রয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ