শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

আজ রোববার (৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, নানচাং কাউন্টিতে সকালে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

গত সেপ্টেম্বরে, দক্ষিণ-পশ্চিম গুইঝো প্রদেশের কোয়ারেন্টাইন সুবিধার আওতায় থাকা একটি বাস উল্টে ২৭ জনের মৃত্যু হয়েছিল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ