আবদুল আউওয়াল।।
১৩ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবাবের বিশ্ব-ইজতেমা। আপনার কানে হয়তো সেই সংবাদ প্রতিনিয়ত যাচ্ছে। হয়তো ভাবছেন ইজতেমায় যাবেন কি যাবেন না।
এই কনকনে শীতে বাড়ি-ঘরে থাকাটাই যেখানে মুশকিল সেখানে খোলামেলা ময়দানে, ওপরে চট, তেরপাল বা শামিয়ানা টানানো মাঠে কীভাবে থাকবেন। ইবাদাত-বন্দেগি তো বাড়িতে থেকেও করা যায় সেটার জন্য ইজতেমায় গিয়ে থাক-খাওয়া, ঘুম-গোসল, অজু-ইস্তিঞ্জাসহ নানা বিষয়ে কষ্ট করার কী দরকার? আরো নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে।
সেসব দীনি ভাইদের বলব, একবার ভেবে দেখেন তো, কত মানুষ ঘর-বাড়ি ছাড়া শীত-বৃষ্টিতে ফুটপাতে পড়ে দিনাতিপাত করছে! পেটে খাবার নেই, গায়ে পর্যাপ্ত জামা নেই, কম্বল নেই, লেপ নেই, তোষক-জাজিমের কোনো ব্যবস্থা নেই, কী অসহায় অবস্থায় বাসস্ট্যান্ডে, রেলস্টেশনে বা রাস্তার ধারে শুয়ে রাত কাটাচ্ছে।
ওরাও মানুষ। তারা সারাবছর কষ্ট করতে পারলে আমরা সারা বছর আরাম করে মাত্র তিন-চারদিন দীনের জন্য একটু কষ্ট করতে পারব না কেন? দয়াময় হাশরের মাঠে এসব অসহায়দের উদাহরণ টেনে দীনের ব্যাপারে আমাদের ত্যাগ-কোরবানির প্রশ্ন করলে উত্তর কী হবে।
সাহাবায়ে কেরাম দীনের জন্য বছরের পর বছর বাড়ি-ঘর, স্ত্রী-সন্তান, বাবা-মা, ভাই-বেরাদর, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, অর্থ-সম্পদ সব ছেড়ে কষ্ট করেছেন। অনাহারে-অর্ধহারে জীবন কাটিয়েছেন! জীবন বিলিয়ে দিয়েছেন দীনের জন্য। শ্রেষ্ঠমানব নবিকুল শিরোমণি আমাদের প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনের জন্য কত কষ্ট করেছেন। কত গালি খেয়েছেন। কত নির্যাতনের শিকার হয়েছেন। কত ঘাম ঝরিয়েছন! তায়েফের ময়দানে, উহুদের প্রান্তরে কত রক্ত দিয়েছেন! নবিজি সা. ও সাহাবায়ে কেরামদের রাযি.কষ্টের বিনিময়ে আজ আমরা ইসলাম পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি।
সুতরাং তাঁদের রেখে যাওয়া আমানত দীন-ধর্ম আজ হুমকির মুখে। ইসলামকে ছিন্নভিন্ন করার জন্য, মুসলমানদের ছিড়ে ফেরে খাওয়ার জন্য, সারা দুনিয়ার একাট্টা হয়ে কাজ করে যাচ্ছে। মুসলমানদের একতাকে নষ্ট করে দলছুট ছাগলের মতো করার প্রয়াসে হায়েনারা হন্যে হয়ে ফিরছে। বিশ্ব ইজতেমা সারা দুনিয়ার সকল মুসলিমের ঐক্যের প্রতীক।
একতার নিদর্শন। প্রতিবছর বিশ্ব ইজতেমার গণজমায়েতের মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত শক্তিকে একটি শক্তিশালী বার্তা দেয়া হচ্ছে যে, দুনিয়ার সকল মুসলমান এখনো ঐক্যবদ্ধ। ধর্মীয় ইস্যুতে তাঁরা অনড়-অবিচল। ধর্মকে তাঁরা জীবনেà