বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

অসহায়দের মুখে হাসি ফোটানো অন্যতম পূণ্যের কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে নীলফামারী জেলার ডিমলা, ডোমার ও জলঢাকা থানাধীন বেশ কিছু এলাকার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র, কম্বল, মাদুর ইত্যাদি বিতরণ করা হয়েছে।

দেশের বৃহত্তর ইমামদের অরাজনৈতিক সংগঠন ইমাম সমাজ বাংলাদেশের মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

কর্মসূচি পূর্ব সমাবেশে তিনি বলেন, দেশের সকল সম্পদশালীদের উচিত তাদের সম্পদের উল্লেখযোগ্য একটি অংশ দরিদ্র অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা।

মুফতি মিনহাজ উদ্দিন বলেন, গরিবের মুখে হাসি ফোটানো অন্যতম একটি নেকি ও পূণ্যের কাজ। এতে মহান আল্লাহ খুব সন্তুষ্ট হন এবং তাঁর রহমত নাযিল করেন।

উক্ত শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শহিদুল আনোয়ার সাদী মাওলানা শামসুল হক ওসমানী, মাওলানা হাফেজ হারুন, হাজী তাজউদ্দীন, হাজী যাইনুদ্দিন, মুহাম্মদ জুনায়েদ ও মোহাম্মদ ফিরোজ প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ