বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমীন খান উজানীর কবিতা: ইজতেমায় নেই বহু কিছু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব ইজতেমায় আছেতো বহুকিছু
তবে বেশ কিছুই নেই,
আল্লাহর পথে দাওয়াতে একাকার
গায়রুল্লাহর কাছে সুওয়ালের অবকাশ নেই।

ইসলামের ব্যানারে কতো সভা-সমিতি,
যতোসব জলসাজুলুস,
রঙ বেরঙের কুপন রশিদে চাঁদা তহসিলের কৌশল,
যত্রতত্র অর্থমোহে কৃত্রিম মাজার উরুস।

তাবলীগ বলে দীনের দাওয়াতের অন্তরালে
রুজি রোজগার সমীচীন নয়,
চাইবো প্রানভরে তবে মালিকের কাছে
গোলামের কাছে নয়।

অমানবতার কোনো ঠাঁই নেই
ইজতেমার শান্তির ময়দানে,
জাগতিক মোহের নেই কোনো উৎস
সম্প্রীতির এই অনুপম কাননে।

মানুষই মানুষের সার্বিক যন্ত্রণার আধার
প্রমান দিচ্ছে চলমান জনসমাবেশ,
ইজতেমা বলে প্রতিটি উম্মত কল্যাণ পরশ,
'না' বলুন যতোসব হিংসা-বিদ্বেষ।

আরাম আয়েশ উশৃংখল বিলাসিতা
সমূলে উৎপাটিত ইজতেমা ময়দানে,
প্রতিটি মানুষকে আহবান জানায়
জীবন গড়ুন সবাই মানব কল্যাণে।

বর্ণ গোত্র শ্রেণী বৈষম্য
মানবসৌধকে করে চুরমার,
ইজতিমা দিচ্ছে সাম্যের আহবান
স্রষ্টার মহানত্বে আল্লাহু আকবার।

মানুষ মাত্রই এই যুগে অতি ব্যস্ত
মূলত নিজেরে নিয়েই নিজে,
তাবলীগের দাওয়াত দীনের দাওয়াত
বেরুতে হবে সর্বস্তরের কল্যাণের খোঁজে।

স্বার্থপরতা নিষ্ঠুরতা হটিয়ে ফলায়
ইকরামের নয়নাভিরাম ফলন,
সকল অনৈতিকতা 'না' বলুন
কায়েম করুন রহমতি অঙ্গন।

পরিলক্ষিত হয় না ইজতেমায় মারামারি
দেখা যায় না আর্থিক লেনদেনের দরবার,
পরিবেশই মানুষ গড়ার জীবনভেলা
সুপরশই মানুষের জীবনাধার।

দর্শনে দর্শনে দার্শনিক বটে
দর্শনে পরস্পরে আছে প্রতিযোগিতা,
বিশ্ব দার্শনিকদের এই মহাইজতেমা
লাখো বৈচিত্রের মাঝে ঐক্যের কথা।

শেষ নবীজির (সাঃ) সুন্নতরাজি কায়েমে
ইজতেমা ময়দান দেয় প্রেরণা
শিরিক বিদআতের মূলোৎপাটনে
যোগায় অকৃত্রিম নিখুঁত চেতনা।

সংকলক
মো: মোসাব্বির রাহমান
বিশেষ সংবাদদাতা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ