বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

ইজতেমা থেকে ফিরতি মুসল্লিদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৫৬তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পর গণপরিবহন সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ইজতেমাফেরত ঘরমুখো মানুষ। আর এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বাস না পেয়ে অনেকেই পিকআপ ও ট্রাকে রওনা দেন।

আজ রোববার মোনাজাতের সময় সড়ক বন্ধ থাকায় সকাল সাড়ে ১০টা থেকে বাড়ি ফেরার জন্য মুসল্লিদের ব্যস্ততা বেড়ে যায়। অনেক মুসল্লি ট্রেন, নৌপথ এবং সড়কপথে হেঁটে নিজ নিজ বাড়ি ফিরছেন।

সড়ক পথে হেঁটে যাওয়া মুসল্লি আ. হান্নান বলেন, গত বৃহস্পতিবার শেরপুরের নকলা থেকে বিশ্ব ইজতেমা ময়দানে এসেছি। তবে ইজতেমা ময়দানে জায়গা হয় নাই। অনেক কষ্ট হলেও আখেরি মোনাজাতে অংশ নিতে পেরেছি। এ কারণে খুব ভালো লাগছে। এখন গ্রামের বাড়ির উদ্দেশে ফিরে যাচ্ছি।

মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় পিকআপ, থ্রি-হুইলার মহাসড়ক দখল করে নিয়েছে। জয়দেবপুর চৌরাস্তা থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা পর্যন্ত জনপ্রতি ১০০ থেকে ১২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অথচ এই রুটের ভাড়া মাত্র ৫০ টাকা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার আলমগীর হোসেন বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আমরা পাইনি। যদি এ রকম হয়ে থাকে তাহলে ইজতেমাফেরত ঘরমুখো মুসল্লিদের কাছ থেকে যেন নির্ধারিত ভাড়া নেওয়া হয় এ ব্যাপারে এখনই পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ