বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দেশে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। এক বছরে ভোটার বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ বা ৫৭ লাখ ৭৪ হাজার ১৩৮ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হবে। রোববার সকালে নির্বাচন ভবনে তার দফতরে খসড়া ভোটার তালিকা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, চূড়ান্ত ভোটার তালিকায় যারা ভোটার, তারাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

তবে এই তালিকায় বাদ বা কোনো সংশোধন থাকলে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আপত্তি জানাতে হবে। ১৪ ফেব্রুয়ারি শুনানি হবে। দেশের সব উপজেলাতে খসড়া তালিকা টানানো হবে।

সচিব বলেন, মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন পুরুষ এবং ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন মহিলা। আর ৮৩৭ জন হিজড়া এই ভোটার তালিকায় রয়েছেন।

গত ২০২২ সালে ভোটার ছিল মোট ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ