বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বই ডেলিভারি দিতে গিয়ে যুবক নিখোঁজ, পাঁচ দিনেও সন্ধান মেলেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর এক বই বিক্রেতার খোঁজ মিলছে না। তার নাম মাহমুদুল হাসান (২৮)। মাহমুদুলের পরিবার বলছে, ১০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তিনি যাত্রাবাড়ীর কুতুবখালীর মাদ্রাসা মার্কেট থেকে ক্রেতার বই পৌঁছে দেওয়ার জন্য বের হন। এরপর আর বাসায় ফেরেননি। এ ঘটনায় পরের দিন তাঁর বাবা মাওলানা জাফর আহম্মেদ যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ মাহমুদুল হাসানের ছোট ভাই আহমদ হোসাইন বলেন, তারা হবিগঞ্জে থাকেন। তার বড় ভাই মাহমুদুল হাসান স্ত্রী ও দুই সন্তান নিয়ে যাত্রাবাড়ীতে থাকতেন। তিন বছর ধরে যাত্রাবাড়ীর কুতুবখালীর মাদ্রাসা মার্কেটে তার বইয়ের একটি দোকান রয়েছে। পুরান ঢাকার বাংলাবাজার থেকে বই কিনে এনে তিনি নিজের দোকানে বিক্রি করতেন। পাশাপাশি ফেসবুকে মোল্লার বই ডটকম নামের একটি পেজ চালাতেন। এর মাধ্যমে অনলাইনে গ্রাহকের কাছে বই পৌঁছে দিতেন। তবে গত মঙ্গলবার থেকে তার কোনো খোঁজ মিলছে না।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, নিখোঁজ বই বিক্রেতা মাহমুদুল হাসানকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সহায়তা নিয়ে মাহমুদুল হাসানের সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। কোনো মামলায় মাহমুদুল হাসান গ্রেপ্তার হয়েছেন কি না, সে ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ অন্যান্য সংস্থার কাছে খোঁজ নেওয়া হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ