বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

লেখক সম্মাননা পেলেন মাসউদুল কাদির ও জিয়াউল আশরাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরিফ হাসানাত:: ঢাকার সাভারের জামিয়া সিদ্দিকিয়া যাদরচর মাদরাসার প্রিন্সিপাল আলী আকবর কাসেমীর হাত থেকে লেখক সম্মাননা গ্রহণ করছেন বহুগ্রন্থপ্রণেতা কবি ও গল্পকার মাসউদুল কাদির ও কবি জিয়াউল আশরাফ।

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ২০২৩) সন্ধ্যায় ঢাকার সাভারের জামিয়া সিদ্দিকিয়া যাদরচর মাদরাসার সাংস্কৃতিক প্রতিযোগিতা ও লেখক সম্মনানা অনুষ্ঠানে লেখকদের সম্মানিত করা হয়।

এ ছাড়াও অনুবাদ ও সম্পাদক মনযূর আহমদ, লেখক ও অনুবাদক আবদুল্লাহ আল ফারুককে লেখক সম্মাননা দেয়া হয়।
সাংবাদিক মাসউদুল কাদির গত দুই যুগ ধরে লেখালেখি করছেন। আমার বার্তায় সহকারী সম্পাদক হিসেবে কর্মরত আছেন তিনি। করছেন শিক্ষকতাও। পরিচালনা করছেন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ ১৯টি। সম্পাদিত গ্রন্থ ১০টি।

শূন্যদশকে যে-কজন লেখালেখি অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন তাদের অন্যতম মাওলানা মাসউদুল কাদির। মাদরাসা ও জেনারেল উভয় শিক্ষায় শিক্ষিত এই মানুষটি মূলত ছড়া দিয়ে লেখালেখি শুরু করেন। এরপর কবিতা, গল্প, থ্রিলার, কিশোর উপন্যাস, ফিচার, প্রবন্ধ-গবেষণাসহ নানাধরনের লেখালেখিতে হয়ে ওঠেন পরিচিত মুখ। দেশের জাতীয় দৈনিকে লিখেছেন নানাধর্মী কলাম। উপস্থাপনা করেছেন বিটিভি, মাইটিভি ও সংসদ বাংলাদেশ টেলিভিশনে।

ঢাকায় ‘শীলন বাংলাদেশ’ নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং সাহিত্যসভা পরিচালনা করছেন। লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তিনি অভিভাবক পরিষদের সদস্যে দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধে আলেমদের অবদান বিষয়ে ডকুমেন্টারী তৈরীতেও সহায়তা করছেন। শিক্ষায় অবদানের জন্য তিনি ইমামনগর শিক্ষা উন্নয়ন পদক, ব্রাহ্মণবাড়িয়া-২০১৬ এবং আলী আশরাফ রহ. সম্মাননা পদক, কুমিল্লা-২০১৭, ঢাকা সাব এডিটরস কাউন্সিল লেখক সম্মাননা লাভ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ