শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জুমার খুতবার সময় বাক্স চালিয়ে টাকা তোলার বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

অনেক মসজিদে জুমার দিন খুতবার সময় দেখা যায় কাতারের মাথায় রাখাদান বাক্স চালিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় খাদেম নিজেই খুতবা চলাকালে রুমাল বা থলি হাতে নিয়ে হেঁটে হেঁটে টাকা উঠাচ্ছে। প্রশ্ন হল, খুতবার সময় এভাবে টাকা তোলা কি জায়েয হবে?

উত্তর:
খুৎবা চলাকালীন সকল কাজ হতে বিরত থেকে খুৎবা শ্রবণ করা ওয়াজিব। এ সময় যেকোনো উপায়ে চাঁদা উঠানো এবং চাঁদা দেওয়া নাজায়েয। শুধু দানবাক্স চালানোও নাজায়েয। হাদীস শরীফে এসেছে- অর্থাৎ ‘(খুতবা অবস্থায়) যে নুড়ি সরাল সেও অনর্থক কাজ করল।’ অন্য হাদীসে এসেছে-

ومن لغى فلا جمعة له

আর যে অনর্থক কাজ করল তার জুমা-ই শেষ হয়ে গেল। অনুদান সংগ্রহের কাজটিও সুন্নত আদায়ের পর খুৎবার আযান শুরু হওয়ার আগে করা যেতে পারে।

-সহীহ বুখারী ১/১২৭; সহীহ মুসলিম ১/২৮৩; শরহে নববী ১/২৮১; বাদায়েউস সানায়ে ২/২০৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২০৬; ফাতাওয়া নাওয়াযেল ৭৮; আলমুগনী ২/৮৪; ফাতহুল কাদীর ২/৬৬; রদ্দুল মুহতার ২/১৬১

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ