বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

আলমি শূরার কাছে ইজতেমার ময়দান হস্তান্তর, শুরু সামিয়ানা খোলার কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

৫৬তম বিশ্ব ইজতেমার আয়োজন শেষে ময়দান খালি ও ইজতেমা আয়োজনের সামানা সংরক্ষণে রাখার জন্য আলমি শূরার কাছে ইজতেমার ময়দান হস্তান্তর করেছে প্রশাসন। ময়দান বুঝে পেয়ে সাফাই ও খালি করার কাজও শুরু করেছেন শূরায়ী নেজাম। এ সময় ইজতেমা ময়দান থেকে কোটি টাকার মালামাল না পাওয়ার অভিযোগও করেছেন তারা।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে প্রশাসনের পক্ষ থেকে আলমি শূরার দায়িত্বশীলদের কাছে ইজতেমার ময়দান বুঝিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাহফুজ, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, ডাক্তার শাহাবুদ্দিন প্রমুখ।

এর আগে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা শেষ হওয়ার পর বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে ৫৬তম বিশ্ব ইজতেমা’র কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমার জিম্মাদার ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমানের কাছে মাঠ বুঝিয়ে দেন।

উল্লেখ্য, রোববার (২২ জানুয়ারি) শেষ হয়েছে বিশ্ব ইজতেমার সার্বিক আয়োজন। তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধের কারণে এবারও আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমা। ১৩ থেকে ১৫ জানুয়ারি শূরায়ী নেজামের অনুসারীরা বিশ্ব ইজতেমা আয়োজন করেন। এর দুই দিন পর ইজতেমা মাঠ বুঝিয়ে দেওয়া হয় মাওলানা সাদ অনুসারীদের। তারা ২০ জানুয়ারি থেকে ইজতেমা শুরু করেন এবং ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ