বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

প্রাথমিকের প্রধান শিক্ষক বদলি এপ্রিলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী এপ্রিল মাস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

সোমবার (৩০ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, করোনাভাইরাসের মহামারির কারণে গত তিন বছর প্রধান শিক্ষক বদলি কার্যক্রম স্থগিত ছিল। ওই সময়ে প্রায় চার হাজার আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন বাতিল বলে গণ্য হবে।

যেসব প্রধান শিক্ষক বদলি হতে চান তাদের নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। এরপর আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত হলে বদলির জন্য মনোনীত করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, এই মুহূর্তে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম চলছে। এটি শেষ হলে প্রধান শিক্ষক বদলি কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের কাছ থেকে অনলাইনে আবেদন চাওয়া হবে। এর মধ্যে যোগ্যদের পছন্দের স্থানে বদলি করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ