মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ছয় আসনে উপনির্বাচন: সরকারের শরিকদের মধ্যে চাপা ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের ছয়টি আসনের উপনির্বাচনে দুইটি আসন ১৪ দলের শরিকদের ছেড়ে দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে কেন্দ্র থেকে জোট প্রার্থীদের সমর্থন দেওয়া হলেও মাঠের চিত্র ছিল ভিন্ন।

ভোটের মাঠে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘নির্লিপ্ততার’ অভিযোগ আনা হচ্ছে শরিকদের পক্ষ থেকে। তাদের অভিযোগ, শরিকদের আস্থায় নিতে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে যে উদ্যোগ নিয়েছিল, তৃণমূলের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে সেটি সফল হয়নি। এই নির্বাচনের মধ্য দিয়ে ১৪ দলের পারস্পরিক ঘাটতির বিষয়টিও নতুন করে সামনে এসেছে।

গত বুধবার ওই ছয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) আসনে ১৪ দলের প্রার্থী ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী। শুধু পরাজিত নয়, বরং নির্বাচনে জামানত হারিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে ওয়ার্কার্স পার্টিতে নানা ধরনের আলোচনা হচ্ছে।

তবে আগামী নির্বাচনের কথা বিবেচনায় বিষয়টি নিয়ে এখনই প্রকাশ্যে মন্তব্য করতে চান না দলটির নেতারা। অন্যদিকে শরিক দল জাসদকে ছেড়ে দেওয়া বগুড়া-৪ আসনের ফলাফলও খুব একটা আশানুরূপ নয়। হিরো আলমের মতো একজন প্রার্থীর কাছে সামান্য ব্যবধানে জিতেছেন জাসদের প্রেসিডিয়াম সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।

মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরেছেন হিরো আলম। একতারা প্রতীকে তিনি পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। আর দলীয় মশাল প্রতীক নিয়ে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন রেজাউল করিম তানসেন। নির্বাচনে ভোট পড়ার হার ২৩ দশমিক ৯২ শতাংশ।

১৪ দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জোটে আওয়ামী লীগের পর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। জোটগত কোনো বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে অধিকাংশ শরিকরা এই দুই দলের শীর্ষ নেতাদের দিকে তাকিয়ে থাকেন।

সর্বশেষ ছয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের কাছে জাসদ ও ওয়ার্কার্স পার্টি ছাড়া ১৪ দলের অন্য কোনো দল আসন চায়নি। অন্যদিকে জাতীয় পার্টিও অনানুষ্ঠানিকভাবে আসন চায়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনটি আসনে প্রার্থী দিয়ে দুটি আসন শরিকদের দেওয়া হয়েছে। অন্যটি উন্মুক্ত রাখা হয়েছে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে।

সেই সময় অনেকেই এটাকে দ্বাদশ জাতীয় সং