আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জ উলামা পরিষদ-এর উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন।
জানা যায়, আগামীকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত পর্যন্ত মদিনাতুল উলুম মাদরাসার পার্শ্ববর্তী নিলামাঠে এ আয়োজন অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন গোপালগঞ্জ উলামা পরিষদ-এর সভাপতি মুফতি মাহমুদুল হাসান।
বিদেশী মেহমানদের মধ্যে উপস্থিত থাকবেন মক্কা শরীফ থেকে আগত শায়েখ ওমর বিন আব্দুল হাফিজ মক্কী, মদিনা শরীফ থেকে আগত শায়েখ আহমাদ বিন আব্দুল অহিদ মাদানী, দারুল উলুম দেওবন্দের সম্মানিত সিনিয়র উস্তাদ মাওলানা মুজাম্মিল সাহেব বাদায়ূনী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, গওহরডাঙ্গা মাদরাসার শায়খুল হাদীস ও নায়েবে মোহতামিম মুফতি রউফ (ঢাকার হুজুর)।
আমন্ত্রিত মাশায়েখ ও ওয়ায়েজীনে কেরামের মধ্যে উপস্থিত থাকবেন, প্রফেসর হামিদুর রহমান, মুফতি জসিম উদ্দিন (হাটহাজারী), মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা কবিরুল ইসলাম (কোটালীপাড়া), মাওলানা আবুল বাশার মুহা. সাইফুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান (গোপালগঞ্জ), মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব, মধুপুর), মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক, মাওলানা মাহফুজুল হক (বেফাক মহাসচিব), মুফতি জাফর আহমাদ (ঢালকানগর), মাওলানা নুরুল হক (বাঁশবাড়িয়া), হযরত মাওলানা মুশতাকুন্নবী, মাওলানা হেলালুদ্দিন (ফরিদপুর), মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা আকরাম আলী (বাহিরদিয়া), মাওলানা হাফেজ ইসমাঈল ইবরাহীম, মাওলানা মুশতাক আহমাদ (দারুল উলুম, খুলনা), মাওলানা আনোয়ারুল করীম (যশোর), মুফতি মুজিবুর রহমান (দড়াটনা, যশোর), মাওলানা নুরুল হক (কাশিয়ানী), মাওলানা নিয়ামাতুল্লাহ ফরিদী (জামিয়াতুস সুন্নাহ), মাওলানা নাসির আহমাদ, মাওলানা আনিসুজ্জামান (পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমী ইফাবা), মাওলানা মুফতি ইয়াহইয়া (মাসনা মাদরাসা), মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা উবাইদুর রহমান মাহবুব (বরিশাল), মাওলানা আলী আহমাদ (চণ্ডিবর্দী, মাদারীপুর), মাওলানা মুফতি মাসুম বিল্লাহ (দৌহিত্র, সদর সাহেব রহ.)।
গোপালগঞ্জ উলামা পরিষদ-এর সাধারণ স