সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: উদ্ধারকারী দল পাঠাচ্ছে বিভিন্ন দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত তিন হাজার ৮২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু তুরস্কেই নিহত হয়েছেন দুই হাজার ৩৭৯ জন। সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৪৪ জনে।

শক্তিশালী এ ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে তুরস্ক। দেশটির উদ্ধারকর্মীরা দিনভর তৎপরতা চালিয়েছেন। তবে এমন ভয়াবহ পরিস্থিতিতে উদ্ধার তৎপরতায় গতি আনতে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এতে ব্যাপক সাড়াও মিলেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, হাঙ্গেরি, সুইজারল্যান্ডের মতো দেশের পাশাপাশি বিরোধপূর্ণ পার্শ্ববর্তী রাষ্ট্র গ্রিসও দুর্দিনে তুরস্ককে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এরইমধ্যে তুরস্কের উদ্দেশ্যে রওনা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ উদ্ধারকারী দলের সদস্যরা।

এছাড়া চিকিৎসক দল, ধসে পড়া ভবনের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে প্রশিক্ষিত ডগ স্কোয়াডও পাঠিয়েছে দেশগুলো। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সংযুক্ত আরব-আমিরাত, সৌদি আরব, কাতারও সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে।

বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দুটি উদ্ধারকারী দল তুরস্কের উদ্দেশ্যে রওনা করেছে। এ দলে ৭০ সদস্য রয়েছেন। জার্মানির একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল তুরস্কের উদ্দেশ্যে রওনা করেছে। দেশটি উদ্ধার দলের সঙ্গে বিশেষ ডগ স্কোয়াডও পাঠিয়েছে। সোমবার রাতে বন এয়ারপোর্ট থেকে এ টিম তুরস্কের উদ্দেশ্যে রওনা করে।

প্রায় একই সময়ে সুইজারল্যান্ডের একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ও ডগ স্কোয়াড টিম জুরিখ বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা করেছে। ৫০ সদস্যের একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দলকে তুরস্কে পাঠিয়েছে হাঙ্গেরি। তাদের সঙ্গেও রয়েছে একটি বিশেষ ডগ স্কোয়াড। সোমবার রাতে বুদাপেস্ট বিমানবন্দর থেকে এ উদ্ধারকারী দল তুরস্কে যাত্রা করে।

তুরস্কের প্রতিবেশী রাষ্ট্র গ্রিসও একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। দেশটির সেনাবাহিনীর একটি বিমানে করে উদ্ধারকারী দল তুরস্কে পৌঁছে। যুক্তরাজ্য ৭৬ সদস্যের একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দলকে তুরস্কে পাঠিয়েছে। এ দলে রয়েছে উচ্চ প্রশিক্ষিত ডগ স্কোয়াডও। এছাড়া নিরাপদ হেলমেটসহ বিভিন্ন সরঞ্জামও পাঠিয়েছে যুক্তরাজ্য। প্রয়োজনে আরও সà