বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

ধর্মহীন শিক্ষার কুফল: একটি জানাযা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আমিমুল ইহসান।।

আজ (বুধবার ৮ ফেব্রুয়ারি) ফজরের সময় আমাদের বাসার একজন ভাড়াটিয়ার মৃত্যু সংবাদ আসে। মসজিদে ফজর আদায় করে অষ্টম ফ্লোরে গেলাম তাকে দেখতে।

তিনি আমার খুব পরিচিত খান সাহেব। গতকাল সকালেও তার সাথে আমার কথা হয়। রাতে বাজার করে এনেছেন। এখনও বাজারের প্যাকেটগুলো খোলা হয়নি।

তিনি রাতের খাবার গ্রহণ করে স্বাভাবিক ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ফজরের কিছুক্ষণ পূর্বে তার স্ত্রী বিকট আওয়াজ শুনে উঠে দেখেন তিনি আর নেই। ঘুুমেই তিনি শেষ। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুর প্রস্তুতি গ্রহণের সুযোগ পেলেন না।

আজ বুধবার ওয়ারী নূর মসজিদে জোহরের পর তার জানাযা হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে, জানাযায় তার প্রিয় একমাত্র পুত্র শরিক হয়নি। কারণ তাকে বাবার জানাযায় যাওয়ার সবক দেয়া হয়নি।

জানাযা সম্পর্কে তার কোন ইলম নেই। ইংলিশ মিডিয়ামে পড়ার কুফল। ধর্মহীন শিক্ষার কুফল। আপনার সন্তান কি আপনার জানাযায় শরিক হবে!!

আপনার সন্তান কি আপনার মৃত্যুর পর আপনার জন্য দুআ করবে? আপনার প্রশান্তির জন্য সাদাকা করবে? আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিন।

ঈমানের সবক দিন। কুরআনময় জীবন গড়ার সবক দিন। আল্লাহর ইশক ও মহব্বতের তালিম দিন। হালাল ও হারামের পার্থক্য শিখানG পবিত্রতার তালিম দিন।

সাবাহি মকতবে পাঠান। After School মকতবে পাঠান। বিশেষ সূত্রে জানলাম এ আদরের দুলাল কোন দিন জুমা আদায় করেন না। আপনার প্রিয় সন্তানকে নামাযের তালিম দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ