শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জামেয়া রামধা সিলেটের ফুযালা সম্মেলন ১৩ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। সিলেটের প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ফেদায়ে মিল্লাত রহিমাহুল্লাহুর হাতে গড়া প্রতিষ্ঠান ঐতিহ্যবাহি জামেয়া দ্বীনিয়া আসআদুল উলুম রামধা, বিয়ানীবাজার, সিলেটের ফুযালা, আবনা ও হুফফাজ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামি ১৩ ফেব্রুয়ারি সোমবার।

ফুযালা, আবনা ও হুফফাজ সম্মেলন প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মালিবাগ মাদ্রাসার সদরুল মুদাররিসীন ও শায়খুল হাদীস মাও. আবু সাবের মুহা.আব্দুল্লাহ।

এদিকে ফুযালা সম্মেলনকে সামনে রেখে জামেয়া প্রধান মাও. ইউসুফ আহমদ খাদিমানী জানান, প্রত্যেকটি প্রতিষ্ঠান তার সন্তানদের জন্য বাড়ির মতো। সন্তানরা তাদের বাড়ীতে আসবে, তাদের মত প্রকাশ করবে এটাই স্বাভাবিক। ‘জামেয়া রামধা’ও তার ব্যাতিক্রম নয়। জামেয়া সবসময়ই তার সন্তানদের জন্য অধীর আগ্রহে অপেক্ষমাণ।

জামেয়া রামধা’র সাথে সম্পৃক্ত সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাও. ইউসুফ খাদিমানী ফুযালা সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ফারেগীনদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ