বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার ইসলামবাগ মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া ইসলামিয়া ইসলামবাগের খতমে কুরআন ও খতমে বুখারী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) এশার নামাজের পর এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। বুখারী শরীফের শেষ দরস ও দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইসলামবাগের প্রিন্সিপাল ও শাইখুল হাদীস, জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী।

তিনি তার আলোচনায় বলেন, তুরস্ক ও সিরিয়ায় যেমনভাবে ভূমিকম্প হয়েছে তেমনভাবে বাংলাদেশেও ভূমিকম্প হতে পারত। আমরাও এমন বিপদের শিকার হতে পারতাম। মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন এজন্য শুকর আদায় করছি।

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প কিয়ামতের প্রকম্পনকে স্মরণ করিয়ে দেয় মর্মে অভিমত ব্যক্ত করেন জমিয়ত মহাসচিব।

বুখারী শরীফের দরস শেষে দেশ, জাতি, তুরস্ক ও সিরিয়াসহ সমগ্র বিশ্বের কল্যাণে প্রার্থনা করা হয়। জামিয়ার শুরা প্রধান ও সিনিয়র মুহাদ্দিস আব্দুল কাইয়ুম ইসলামবাগী অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় জামিয়ার মুহাদ্দিস, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ