আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীরা পরীক্ষার আবেদন ফরম পূরণ ও নিজ কলেজ কর্তৃপক্ষের ডাটা এন্ট্রি ও আনুষঙ্গিক নিয়ম ও শর্ত পূরণ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন। ফরম পূরণের অনলাইনে আবেদন শুরু হবে ৯ ফেব্রুয়ারি আর শেষ হবে ২০ ফেব্রুয়ারি।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানতে হবে যেসব শর্তাবলী
>> অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য
১. ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ও ২০১৭ সালের ভর্তি হওয়া প্রাইভেট শিক্ষার্থীরা যারা ২০১৭ এবং ২০১৮ সালের ডিগ্রি পাস ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছেন তারা এ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন।
২. ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৮ সালের ১ম বর্ষ পরীক্ষায় অনিয়মিত হিসেবে অংশগ্রহণ করে ২য় বর্ষে শর্তসাপেক্ষে উত্তীর্ণ হয়েছেন তাদেরও অনুপস্থিত কোর্সে এই পরীক্ষায় বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।
>> মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য
১. ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৮ সালের ১ম বর্ষ পরীক্ষায় অনিয়মিত হিসেবে অংশগ্রহণ করে বিভিন্ন কোর্সে সি, ডি ও এফ গ্রেড পেয়েছেন তাদের মধ্যে সি ও ডি গ্রেড পাওয়া সর্বোচ্চ দু’টি এবং এফ গ্রেড পাওয়া কোর্সে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
২. ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০১৫, ২০১৬, ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীদের ১ম বর্ষ পরীক্ষায় অনুপস্থিত কোর্স এবং এফ গ্রেড প্রাপ্ত কোর্সসমূহে ২০১৯ সালের এ পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
>>সার্টিফিকেট কোর্স পরীক্ষার্থীদের জন্য
১. ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশনকৃত যে সকল শিক্ষার্থীদের ২০১৮ স