শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বিপদে যে দোয়াটি বেশি বেশি পড়বেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফাহিম আহমদ।।

যে কোনো প্রয়োজনে কোনো মুসলিম যদি দোয়া ইউনুস পড়ে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। (তিরমিযী, সহিহুল জামি : ৩৩৮৩)

অন্য হাদিস অনুযায়ী, দোয়া ইউনুস পড়লে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন। উচ্চারণ : লা ইলা-হা ইল্লা-আনতা, সুবহা’-নাকা ইন্নি কুনতু-মিনায-যোয়ালিমিন। অর্থ: (হে আল্লাহ) তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি পবিত্র ও মহান! নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। (সূরা আল-আম্বিয়া : ৮৭)

দু‘আ কবুলের জন্য একটি সহজ আমল করা যায়, যে আমলটি করে সফল হয়েছিলেন আল্লাহর নবি ইউনুস (আলাইহিস সালাম)।

রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনুস (আ.) মাছের পেটে যে দু‘আ করেছিলেন, সে দু‘আ দ্বারা কোনো মুসলিম ব্যক্তি যদি কিছু চায়, তবে আল্লাহ্ অবশ্যই তার চাওয়ায় সাড়া দেবেন। দু‘আটি হলো— ا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحٰنَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظّالِمِيْنَ
লা ইলাহা ইল্লা আংতা সুবহা'নাকা ইন্নি কুংতু মিনায যোয়ালিমিন) অর্থ: (হে আল্লাহ!) আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি মহিমান্বিত; নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। [তিরমিযি, আস-সুনান: ৩৫০৫, মুসতাদরাকে হাকিম ও মাজমাউয যাওয়াইদেও এসেছে হাদিসটি। এটি বিশুদ্ধ হাদিস]

এক হাদিসে এসেছে, এই দু‘আ বা যিকিরটি আল্লাহর ইসমে আযম, যা দিয়ে ডাকলে আল্লাহ্ সাড়া দেন। [হাকিম, আল-মুসতাদরাক: ১/৬৮৫] প্রথমে একটু ক্লিয়ার করে নেওয়া যাক। অনেকে ভাবতে পারেন, ‘এটি দু‘আ কীভাবে হলো? এই বাক্যটি দিয়ে তো কিছু চাওয়া হচ্ছে না! এটি তো যিকির!’

জেনে রাখবেন, হাদিসে বর্ণিত বিভিন্ন যিকরও একধরনের দু‘আ, যদিও সেগুলোতে কোনো কিছু না চাওয়া হয়। ইউনুস (আ.) যখন এই বাক্যটি পড়ছিলেন, তখন তাঁর মনে কি এটা ছিলো না যে, হে আমার রব! আমাকে এই কঠিন দুরবস্থা (মাছের পেট) থেকে মুক্তির ব্যবস্থা করুন?

আপনি দু‘আর সময় এই বাক্যটি বারবার বলতে থাকবেন, সাথে জিহ্বা নাড়িয়ে অথবা মনে মনে সেই কাঙ্ক্ষিত বিষয়টি আল্লাহর কাছে চাইতে থাকবেন। তবে, ফোকাস করবেন এই বাক্যটির অর্থের মর্মের দিকে।

এখানে আল্লাহর প্রশংসা এবং নিজের প্রতি নিন্দা আছে। আল্লাহ্ তা‘আলা এটিই পছন্দ করেন যে, বান্দা নিজের ব্যাপারে নিজেকে তিরস্কার করুক আর আল্লাহর প্রশংসা করুক। কারণ প্রকৃতপক্ষেই আমরা তিরস্কারের উপযুক্ত আর আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রশংসার যোগ্য। নিজের গুনাহগুলো মাথায় রেখে নিজেকে তুচ্ছজ্ঞান করতে করতে আল্লাহর কাà¦