বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ে মুফতি বোর্ড হওয়া দরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের শীর্ষস্থানীয় মুফতিদের একজন। স্বতন্ত্রধারার শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা। আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশের মহাসচিব। দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন- স্বতন্ত্র মুফতি বোর্ডের প্রয়োজনীয়তা, শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা, ভাড়া বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা, উত্তরাধিকার বঞ্চিত ও সকালের মক্তব শিক্ষা প্রসঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রায়হান রাশেদ।


গণমাধ্যম: প্রতিবেশীর সঙ্গে মুসলমানের কেমন আচরণ হওয়া উচিত?

মুফতি মিযানুর রহমান সাঈদ: মুসলমানের ওপর ছয়টি হক রয়েছে। এর একটি প্রতিবেশীর হক, এটা আবশ্যকীয় বিষয়। এ ব্যাপারে হজরত রাসুলুল্লাহ সা.-এর অনেক হাদিস রয়েছে। এগুলো অধ্যয়ন করলে বুঝতে পারবেন, এত কঠোর নির্দেশনা অন্য হকের ব্যাপারে নেই। ইসলামের সৌন্দর্য এটাই যে, ইসলাম শান্তিপূর্ণ পরিবেশ চায়, শান্তিপূর্ণ সমাজ চায়। মানুষের অধিকার চায়, কাউকে অধিকার থেকে বঞ্চিত রাখার সুযোগ ইসলামে নেই। সামাজিক অধিকারের মধ্যে সবচেয়ে বড় হলো প্রতিবেশীর অধিকার। অনেকেই প্রতিবেশীর হক সম্পর্কে জ্ঞান রাখে না। চোখের সামনে প্রতিবেশীর ক্ষতি হলেও তাকে বাঁচানোর চেষ্টা করে না। এগুলো কাম্য নয়।

গণমাধ্যম: কাউকে ওয়ারিশ থেকে বঞ্চিত করলে কোন ধরনের গোনাহ হয়?

মুফতি মিযানুর রহমান সাঈদ: হাদিসে স্পষ্টভাবে বলা আছে, সন্তানদের মধ্যে সম্পদ বণ্টনে কমবেশি করা যাবে না। ইমাম আবু হানিফা (রহ.) বলেন, অন্য সন্তানদের ওপর জুলুম না করে বিশেষ বিবেচনায় কাউকে বাড়তি সম্পদ দেওয়া যাবে। এর মধ্যে অন্য সন্তানদের বঞ্চিত করার নিয়ত থাকা হারাম। হাদিসে আছে, যে সন্তানকে অন্যায়ভাবে উত্তরাধিকার থেকে বঞ্চিত করবে, আল্লাহ তাকে জান্নাতের উত্তরাধিকার থেকে বঞ্চিত করবেন। ওয়ারিশ থেকে বঞ্চিত করার কারণে আল্লাহর নবী জান্নাত থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছেন। এর থেকে বড় হুঁশিয়ারি আর কী হতে পারে?

গণমাধ্যম: সকালের মক্তব কীভাবে আগের মতো প্রাণ ফিরে পেতে পারে?

মুফতি মিযানুর রহমান সাঈদ: এই প্রশ্নের দুটি দিক আছে। একটি হলো সকালের মক্তবে এখন বাচ্চারা যেতে পারছে না। কারণ, সকালে ঘুম থেকে উঠেই তাদের স্কুলে যেà