শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিশ্বজুড়ে করোনায় সুস্থ ১ লাখের উপরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৭৫৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬১৯ জন।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১৩৭ জনের এবং আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৪০ জন। একইসময়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৫৭ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১ জন এবং মারা গেছেন ২৩ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৪৭ জন এবং মারা গেছেন ৩১ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১৬১ জন এবং মারা গেছেন ২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮১ জন এবং মারা গেছেন ৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ১৩ জন।

একইসময়ে, ইসরায়েল আক্রান্ত হয়েছেন ৩৯৮ জন এবং মারা গেছেন ৭ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৭৬ জন এবং মারা গেছেন ১০ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ২২৩ জন এবং মারা গেছেন ১১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২৪১ জন এবং মারা গেছেন ২ জন। সার্বিয়া আক্রান্ত হয়েছেন ৩৬০ জন এবং মারা গেছেন ১ জন। স্লোভাকিয়া আক্রান্ত হয়েছেন ৪৪ জন এবং মারা গেছেন ৩ জন। ক্রোয়েশিয়া আক্রান্ত হয়েছেন ৩৯ জন এবং মারা গেছেন ২ জন। গুয়াতেমালা আক্রান্ত হয়েছেন ৫০ জন এবং মারা গেছেন ৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৪৩৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৮২ হাজার ৩৯২ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭১ হাজার ৮৩৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ