বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাত্র জীবনেই ওমরার সুযোগ করে দিচ্ছে চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।। নববী আদর্শে পরিচালিত অনন্য এক শিক্ষাধারার নাম কওমি মাদরাসা। দারুল উলূম দেওবন্দের পথ-পদ্ধতিতে চলে আসছে কওমি মাদরাসার এই শিক্ষাধারা। রাজধানী ঢাকার চৌধুরী পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা। দারুল উলূম দেওবন্দের উসুলে হাশতে গানায় পরিচালিত অন্যতম একটি প্রতিষ্ঠান। সাম্প্রতিক এই মাদরাসাটি মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি ও পবিত্র ওমরা পালনের সুযোগ দিচ্ছে।

মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মাহফুজুল হক কাসেমী আওয়ার ইসলামকে বলেন, বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর কেন্দ্রীয় পরীক্ষা ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম স্থান থেকে দশম স্থান পর্যন্ত সিরিয়ালে থাকতে পারলে তাকে ওমরা পালনের সুযোগ করে দেওয়া হবে। তিনি বলেন, আমাদের মুহতারাম মুতাওয়াল্লী মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমান এই ঘোষণা দিয়েছেন।

হযরত মাওলানা মাহফুজুল হক কাসেমী আরও বলেন, আমাদের মাদরাসায় সূচনা থেকেই শিক্ষা-দীক্ষা আদব-আখলাকে ছাত্রদের অনন্য হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত আছে। মুতাওয়াল্লী মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমান ঘোষণা দেওয়ার সময় বলেন, এখন থেকে প্রতি বছর মেধাবী ছাত্রদের আল্লাহর ঘর জিয়ারতের এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআনের মুহতামিম হযরত মাওলানা মাহফুজুল হক কাসেমী বলেন, নিয়মিত সবক, তাকরার, মুজাকারা ছাড়াও যেকোনো সময় মুরাজাআতের ব্যবস্থা আছে। আসাতিযায়ে কেরাম আলহামদুলিল্লাহ সর্বক্ষণ নেগারানী করেন। এবছর শিক্ষকদের মধ্যে হাজিরা পুরস্কার পেয়েছেন ১৫ জন এবং ছাত্রদের মধ্যে হাজিরা পুরস্কার পেয়েছে ১৩৩ জন। তারা পুরো বছর কোনো ক্লাসে অনুপস্থিত ছিলনা।

মাওলানা মাহফুজুল হক কাসেমী আরও জানান, দেওবন্দি মাসলাকে ছাত্রদের জীবন গঠনে আমরা বিভিন্ন সময় ফেরাকে বাতেলা সম্পর্কে মুবাহাসা, মুহাজারা সেমিনার ও প্রতিযোà