শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তুরস্কের বিধ্বস্ত এলাকা বিনির্মাণ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক চাইলে ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে বাংলাদেশ থেকে জনবল পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে ফোনে কথা হয়েছে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর জিন্দাবাজারে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘ওরা (তুরস্ক) বলেছে যে, এখনও তো বহু মরদেহ নিচে রয়ে গেছে। উদ্ধারকাজ চলছে। তারা বলেছেন, পরবর্তীতে রিকনস্ট্রাকশন (পুনরায় নির্মাণ), করব। আমরা বলেছি, তোমরা যদি বাড়ি-ঘর বানাতে চাও, লেবারের যদি দরকার হয়, আমাদের লেবার আমরা দিতে পারব। তারা বলছেন, লুকিং টু ইট। তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক আছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (তুরস্ক) আমাদের প্রশংসা করেছেন, যে সঠিক সময়ে আমাদের লোকজন সেখানে গেছে। আর বলছিল যে, আমাদের লোকজন (উদ্ধারকাজে সহায়তা করতে যাওয়া) আরও কিছুদিন সেখানে থাকতে পারবে কি না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা এক্সটেনশন (বৃদ্ধি) করেছেন।’

বাংলাদেশের ২৫ জন শিক্ষার্থী তুরস্কে আছেন। ভূমিকম্পে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সরকারের পক্ষ থেকে অর্থ সহযোগিতা করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে ভূমিকম্প আঘাত হানে। যা তুরস্ক ও সিরিয়ার সীমান্তের বিশাল একটি এলাকাকে কাঁপিয়ে দেয়। শক্তিশালী ৭.৮ ও ৭.৬ মাত্রার দুই ভূমিকম্পের ঘটনা ১১ দিনে গড়িয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে। সবশেষ পাওয়া খবরে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ